পোস্টগুলি

Our post

আলেমদের গালি দিলে স্ত্রী তালাক

ছবি
মাওলানা সাজ্জাদুর রহমান বিন হাসান  লেকচারারঃ নকলা শাহরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। আলেমদের গালি দিলে স্ত্রী তালাক  السَّلاَمْ  عليكم وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُه بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الحمد لاهله والصلوة لاهلها اما بعد প্রথম কথা হচ্ছে গালি গালাজ করা একটি অত্যন্ত খারাপ ও নিন্দনীয় কাজ। আলেম হোক কিংবা গায়রে আলেম যে কাউকেই গালি দেওয়া নাজায়েয এবং ফাসেকী কাজ।  একজন আলেম কে দুই কারণে গালি দিতে পারেঃ     ১। ব্যক্তিগত কারণে    ২। আলেম হওয়ার কারণে কেউ যদি ব্যক্তিগত শত্রুতার কারণে কোন আলেমকে গালি দেয়, এতে কুফরী হবে না কিন্তু মারাত্মক গোনাহ হবে। এটাকে ফাসেকি বলা হয়।  কিন্তু কেউ যদি কোন আলেমকে শুধু আলেম হওয়া কারণে তাকে গালি দেয় এবং তার সাথে শত্রুতা পোষণ করে। তাহলে এতে তার কুফরী হবে এই ক্ষেত্রে  তার ঈমান ও বিবাহ দুটিই নবায়ন করতে হবে।  কারণ, ইলম আল্লাহর গুণ। সেই ইলমের অধিকারী উলামাকে ইলমের কারণে ঘৃণা করা, তাকে গালি দেয়া, পরোক্ষভাবে আল্লাহকেই গালি দেয়া, তাই এটি ঘোরতর বিষয়। উক্ত ব্যক্তি যদি তওবা না করে তাহলে তার ঈমানের...

আমি Facebook, Youtube, Google কেন ব্যবহার করি?--Why I use facebook, Youtube, Google?

ছবি
Sajjadur Rahman    বিষয়: ডিজিটাল যুগ ও ডিজিটাল মার্কেটিং—আমাদের জীবনের নতুন দিগন্ত আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ… একটা প্রশ্ন দিয়ে শুরু করি— 👉 আজ যদি তোমার হাতে থাকা মোবাইলটা ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়, তুমি কি স্বাভাবিক থাকতে পারবে? আমরা এমন একটা সময়ে বাস করছি, যেখানে— ঘুম থেকে উঠেই আমরা মোবাইল দেখি, খবর জানি অনলাইনে, ব্যবসা করি অনলাইনে, এমনকি সম্পর্কও এখন ডিজিটাল হয়ে গেছে! এই যে পরিবর্তন—এটাই ডিজিটাল যুগ। 🌍 ডিজিটাল যুগ বলতে আমরা কি বুঝি  ডিজিটাল যুগ মানে শুধু মোবাইল বা ইন্টারনেট না— ডিজিটাল যুগ মানে এমন এক সময়, যেখানে তথ্য, যোগাযোগ, ব্যবসা—সব কিছু প্রযুক্তি নির্ভর। 👉 সহজভাবে বললে: যে যুগে মানুষের জীবন পরিচালিত হচ্ছে ইন্টারনেট ও প্রযুক্তির মাধ্যমে—সেইটাই ডিজিটাল যুগ। 🔹 উদাহরণ: আগে বাজার করতে যেতাম → এখন Daraz/online shop আগে চিঠি লিখতাম → এখন WhatsApp / Messenger আগে দোকান খুলতে লাখ টাকা লাগতো → এখন Facebook page দিয়েই ব্যবসা 👉 অর্থাৎ, সময় বদলেছে… আর যে বদল বুঝবে, সেই সফল হবে। ⚡ ডিজিটাল যুগের শক্তি (৫ মিনিট) এই যুগে তিনটা জিনিস সবচেয়ে শক্তিশালী: ১. তথ্য (I...

আমি বাধা গ্রস্থ

ছবি
Sajjadur Rahman  আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা কারণে বাধা গ্রস্থ হয়েছি কিন্তু কারও কাছে বলতে পারিনি। তবে লিখে যাবো চিন্তা করেছি তাই লিখলাম। যে বাধা গ্রস্থ হয় সেই বুঝতে পারে যে, এই বাধা তাকে কতটা বেদনা দেয়। আর কতটা সে পিছিয়ে পরে। ১। আমি বাধা গ্রস্থ হয়েছি জন্মের সময় আমাকে পৃথিবীতে আসতে দিবেনা করণ আমি মেয়ে অথবা ছেলে। ২। পড়া শোনায় বাধা গ্রস্থ কারণ আমাকে পড়তে হবে ইংলিশ মিডিয়ামে বা স্কুল কলেজে আমাকে হতে হবে বাবা-মার প্রপার্টি। দিতে হবে অনেক টাকা পয়সা আর সম্মান। ৩। বিবাহের বয়স নিয়ে বাধা গ্রস্থ কারণ আমার বিবাহের বয়স এখনো হয়নি ১৮ বা ২১ অথচ আমার যৌবন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জড়িয়ে যাচ্ছি অবৈধ প্রেম লিলায়।  ৪। বিবাহে বাধা গ্রস্থ হয়েছি বেকারত্বের কাছে। আমার বিবাহ হয়নি কারণ আমি বেকার। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও আমি বেকার। বেকার মানে বেকার নই আমি প্রাইভেট চাকুরি করি। আমি বেকার কারণ আমার সরকারি চাকরি নাই। ৫। চাকরি পেতে ঘুষের কাছে বাধা গ্রস্থ। আমি সরকারি চাকরি পেয়েছিলাম কিন্তু আমি ঘুষ দেয়নি তাই আমার চাকরিটা হয়নি। করণ আমি জানি ঘুষ দেয়া নেয়া দুটাই অপিরাধ। আমার বাবা বল্ল বাবা সারাজীব...

ক্ষোধার্ত সাহাবী

ছবি
Sajjadur Rahman   হযরত আবু বকর ও উমর (রাঃ) এর ক্ষুধার কাহিনী প্রচন্ড রোদের মধ্যে হযরত আবু বকর (রাঃ) তাঁর ঘর থেকে বের হয়ে আসলেন। মসজিদ-ই-নববীর দিকে হাঁটতে শুরু করলেন আবু বকর (রাঃ)। পথেই দেখা হয়ে গেল উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সাথে। আবু বকরকে জিজ্ঞেস করলেনঃ – “এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে!” – “কি করবো? দুঃসহ ক্ষুধা তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে।” – “হে আবু বকর, আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি।” দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। হঠাৎ দেখলেন রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসছেন তাঁদের দিকে। রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা তুললেন, – “কি ব্যাপার? এই অসময়ে কোথায় যাচ্ছ তোমরা?” – “ইয়া রাসুলুল্লাহ! ক্ষুধার কষ্টই আমাদের বাড়ি থেকে বের করে এনেছে।’ – “সেই পবিত্র স্বত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ, আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে। চলো সামনে এগিয়ে যাই। তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছলেন আবু আইয়ুব আল-আনসারী (রাঃ) এর বাড়িতে। আবু আইয়ুব (রাঃ) এর স্বভাব ছিল প্রতিদিন রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর ...